পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। বাম হাতের কনুইয়ে পুরোনো ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই ব্যাটারের। তার জায়গায় নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার মিচেল সোয়েপসন।

যদিও স্মিথের ইনজুরি গুরুতর কিছু নয়, তবে পরবর্তী দেড় বছরের ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে এই মুহূর্তে তাকে বিশ্রাম দেয়াটাই শ্রেয় মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল। ম্যাচগুলো খেললে বাম হাতের অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে স্মিথের।

তিনি বলেন,”পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে না পেরে খারাপ লাগছে। মেডিক্যাল স্টাফদের সঙ্গে আমি কথা বলেছি। বুঝতে পারলাম যে আমার এই মুহূর্তে বিরতি দরকার। যদিও এমন ইনজুরি গুরুতর কিছু নয়।”

স্মিথের ইনজুরি প্রসঙ্গে সিএ’র প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন,”পরবর্তী ১৮ মাসে আমাদের অনেকগুলো খেলা আছে। তার কনুইয়ে ব্যাথা আছে আগেই থেকেই। তাই টেস্ট সিরিজ শেষেই তার ঘরে ফেরা জরুরি। স্মিথের বদলি হিসেবে আমরা কোনো ব্যাটারের নাম ঘোষণা করিনি, কেননা দলে ব্যাটার আছে। তাই আমরা স্পিনার মিচেল সোয়েপসনকে সংযুক্ত করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »