নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে অনাকাঙ্ক্ষিত ভাবেই ফিরে আসতে হয়েছে সাকিবকে। ওয়ানডে সিরিজ জুড়ে অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন সাকিব। যে সফরব যেতেই চাননি সেখানে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
আজ দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই অলরাউন্ডার। সেখানে দক্ষিণ আফ্রিকায় এই ঐতিহাসিক সিরিজ জয়ে দলের সবাইকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। এছাড়া দেশের আসার সিদ্ধান্ত পরিবর্তন এর বিষয়কে বলছেন দলের ভিতর এর বিষয়। সাকিব বলেন, ‘এগুলো দলের ভেতরের কথা। এগুলো বাইরে না আসাই ভালো। সবাই চেষ্টা করেছে ভালো করার জন্য। দল হিসেবে ভালো করতে পেরেছি এজন্যই সিরিজ জিততে পেরেছি। যারা খেলেছে বা খেলেনি, সবার অবদান ছিল। সবার অবদানেই সিরিজ জিতেছি।’।
এক পর্যায়ে এই ঐতিহাসিক সিরিজ জয়ে দলের স্পিরিট ও সবার মধ্যে বন্ডিংটা আরো ভালো হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘জিততে থাকলে এটা আমরা সবাই ভাবি, হারতে থাকলে উল্টাটা। বাংলাদেশ দলের সবাই পারফর্ম করছে এটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার।’
এর আগে অনেক নাটকের পর সাকিব গিয়েছিলেন আফ্রিকায়। তবে সিরিজের ২য় ওয়ানডের পর খবর যায় সাকিবের প্রায় পুরো ফ্যামিলি হাসপাতালে ভর্তি। তখন সাকিবের জন্য দেশে ফেরার টিকিট কাটা হলেও তিনি সিদ্ধান্ত নেন অন্তত ওয়ানডে সিরিজ শেষ করে যাওয়ার। গতকাল সিরিজ জয়ের পর তার এই আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক তামিম ইকবাল খান।
