সাকিবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য। ক্রমেই দুজনের বন্ধুত্বও হয়ে ওঠে দারুণ। দুজনই আছেন নিজ নিজ ক্যারিয়ারের শেষ ভাগে, তখনও সাকিব-তামিম ছাড়া দলের কথা চিন্তা করা দুরূহ।

যদিও ক্রিকেট পাড়ায় সাকিব ও তামিমের বর্তমান সম্পর্ক নিয়ে অনেক কানাঘুষা আছে। একসময়ের প্রিয় ‘দুই বন্ধু’ সেখান থেকে ধীরে ধীরে তা রূপ নিয়েছে বৈরি আবহাওয়ার মত এক সম্পর্কে। তবে তার সবটাই ‘শোনা কথা’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ রানগুলো এসেছে তামিম ও সাকিবের ব্যাট থেকে। জয় নিশ্চিত করে একে অপরকে আলিঙ্গন করেন, হাসিমুখে ভাগাভাগি করেন উল্লাস করেন। তামিম জানালেন, এই দৃশ্যের মতই সাকিবের সাথে সুন্দর সম্পর্ক তার।

তিনি বলেন,”আলোচনা তো দেখা যায় না, শুধু শোনা যায়। কাল যা দেখেছেন এটা দেখা যায়। কোনটা বিশ্বাস করবেন? যেটা দেখবেন এটাই তো বিশ্বাস করবেন।”

পরিবারের সদস্যদের অসুস্থতা সত্ত্বেও সাকিব ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ খেলেছেন, সিরিজ জয়েও রেখেছেন বড় অবদান। তামিমও মানছেন, সাকিবের মত এমন নিবেদনের নজির খুব কমই আছে।

তিনি বলেন,”সাকিব যা করেছে, তারা খুব বেশি মানুষ করবে না। এই পরিস্থিতিতে অনেকেই পরিবারের কাছে যেতে চাইত, যেটা মোটেই ভুল কিছু না। তবে সে যা করেছে তার জন্য অনেক বড় মনের দরকার। সে সেঞ্চুরি করেছে কি না বা ৫ উইকেট পেয়েছে কি না তা গুরুত্বপূর্ণ না। যে নিবেদন সে দেখিয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »