বাংলাদেশের বিপক্ষে ভয় নিয়ে খেলেছে আফ্রিকা: বাউচার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। দলের এমন পারফরম্যান্সে বেশ হতাশ মার্ক বাউচার। এই প্রধান কোচ মনে করেন, বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ব্যাটাররা ভয় নিয়ে ব্যাটিং করেছে। তাই ফলাফলটাও তাদের পক্ষে যায় নি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। কিন্তু সিরিজের শেষ ওয়ানডেতে হেরে সিরিজ হেরেছে তারা।

বাউচার বলেন,”আজ আমাদের আগ্রহের ঘাটতি ছিল, খুব ভালো শুরুর পর নেতিয়ে পড়েছিলাম। এভাবে খেলতে চাইনি, ম্যাচটা এগিয়ে নিতে চেয়েছিলাম, পারিনি। মনে হচ্ছিল আমরা আউট হওয়ার ভয় নিয়ে খেলছিলাম। যে উইকেট ছিল তাতে তিনশো রানের বেশি করা উচিত ছিল।”

তাসকিনের পাশাপাশি শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানরাও দারুণ বোলিং করেছেন। তবে বাউচার মনে করেন, বাংলাদেশী স্পিনারদের বিপক্ষেও স্বাছন্দ্যে খেলতে পারেনি ব্যাটাররা।

প্রোটিয়া প্রধান কোচ বলেন,”বাংলাদেশের স্পিনাররা আমাদের বিপক্ষে গতি কমিয়ে বোলিং করেছে। তাই শট খেলা সবসময়ই কঠিন ছিল। যদিও স্পিনারদের বিপক্ষে খেলার দক্ষতা আমাদের আছে। আমি মনে করি, এই ধরনের বোলিংয়ের বিপক্ষে খেলারমতো যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »