“এই অর্জন আইপিএলের চেয়েও বড়”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত কয়েক দিন ধরেই আলোচনায় তাসকিন।নিজের বোলিং পারফর্ম্যান্স দিয়ে আলোচনায় আছে প্রায় বছর খানেক হতে চললো। তবে এবার আলোচনায় ছিলেন অন্য কারণে। সম্প্রতি তাসকিনকে আইপিএলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ আইপিএলের নতুন দল লক্ষনৌ। তবে বিসিবি এবং তাসকিন আপাতত জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন।

আর জাতীয় দলের হয়ে যে পারফরম্যান্স করলেন সিরিজে তাতে হয়ত তাকে না পাওয়ার আফসোসেই পুড়ছে এখন আইপিএলের দলটি। তবে অধিনায়ক তামিম ইকবাল তার অন্যতম প্রধান অস্ত্রকে দিয়েছেন অনুপ্রেরণার বার্তা। জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সকে তিনি বলছেন আইপিএলের চেয়েও বড়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যান অব দ্য ম্যাচ- ম্যান অব দ্য সিরিজ হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমি ওকে বলছিলাম এটাই তোমার আইপিএল। এটা আইপিএলের থেকেও বড়। সে আমার সাথে একমত হয়েছে।’

আইপিএলে খেলার সুবর্ণ সুযোগ যে হাতছাড়া করাটা তাসকিনের মত তরুণ ক্রিকেটারদের জন্য অনেক কঠিন বিষয় সেটাও মনে করিয়ে দেন তিনি। ‘আইপিএলে খেলার জন্য তাসকিনের সুবর্ণ সুযোগ ছিল। সে এখনও তরুণ এটা তার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আপনি এমন সুযোগ মিস করতে চাইবেন না। সে খুশি, সে দেশের হয়ে খেলতে পারছে এবং ভালো করছে’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »