টেস্ট সিরিজের পর তাসকিনকে এনওসি দিতে রাজি বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংলিশ পেসার মার্ক উড ছিটকে পড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস খুঁজছে পেসার। নবাগত এই দলটি উডের বদলি হিসেবে দলে ভেড়াতে চেয়েছিল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে। তবে তাসকিনকে ফিরিয়ে দিতে হয়েছে আইপিএলের প্রস্তাব।

আইপিএল মাতানোর সুবর্ণ সুযোগ পাওয়া তাসকিন বোর্ড থেকে পাননি অনাপত্তিপত্র বা নো অবকেজশন সার্টিফিকেট (এনওসি)। না পাওয়াই স্বাভাবিক, কারণ সামনে বাংলাদেশ দলের চারটি গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে যা আইপিএল চলাকালেই মাঠে গড়াবে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাসকিনকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আইপিএলের জন্য ছুটি দিতে সম্মতি আছে বোর্ডের। তবে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।

বিসিবি সভাপতি বলেন,”তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝপথে না। ওর সাথে যে কথা হয়েছে- এই সিরিজের পর ও যেতে পারে। এমনকি শ্রীলঙ্কা সিরিজেও ছাড় দিতে পারি। কিন্তু চলমান সিরিজের মাঝপথে ছাড়ার কোনো সুযোগ নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »