‘ধোনি আর আগের মতো নেই’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ কয়েক মৌসুম ধরে সেরা ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি। ২০২০ আইপিএলে এই উইকেটরক্ষক ব্যাটার করেছিলেন ২০০ রান। আর সর্বশেষ আইপিএলে তিনি ১১৪ রান করেন।

যদিও গত আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ বলে ১৩ রানের একটি ইনিংস খেলেছিলেন ধোনি। এর মধ্যে আভেস খানকে টানা তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। এরপর আর এমন ইনিংস দেখা যায়নি তার ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের ফলেই ধোনি এখন আর আগের মতো ফিনিশার নন বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার রিতেন্দার সিং সোধি। তিনি ধোনিকে আরও উপরের দিকে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,”ধোনির উচিত হবে উপরের দিকে ব্যাটিং করা। আগের বছরগুলোতে সে যে রকম ফিনিশার ছিল, সে আর তেমনটা নেই। সে যদি সময় নেয়, ১০-১১তম ওভারে আসে, তাহলে সে সময় নিয়ে শেষের দিকে বোলারদের ওপর চড়াও হতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »