আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই: মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লম্বা সময় ধরে ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। দেশের মাটিতে নিয়মিত সিরিজ জিতলেও দেশের বাইরে জয় পেতে বেগ পেতে পোহাতে হয় টাইগারদের। তবে নতুন পরিকল্পনায় দেশের বাইরেও ফলাফল নিজেদের পক্ষে আনতে শুরু করেছে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

একটা সময় শুধু মাত্র দেশের বাইরে সিরিজ জেতার প্রত্যাশা করলেও দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডেতে হারানোর পর মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, বাংলাদেশের স্বপ্ন অনেক বড়। শুধু দেশের বাইরে সিরিজ নয়, এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে চায় বাংলাদেশ।

এক ভিডিও বার্তায় মিরাজ বলেন,”স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »