নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম ইয়াসির আলী। তবে ঠিক পারফরম্যান্স এর জন্য নয়, দীর্ঘদিন দলে থেকেও একাদশে সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চলেছে অনেক দিন ধরেই। অবশেষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত পাকিস্তান সিরিজে।
এরপরে আফগানিস্তানের সাথে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলেও দুই ম্যাচে সর্বসাকুল্যে তার রানের সংখ্যা ছিল মাত্র ১!
এরপর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন নিজের ২য় অভিষেক ম্যাচ খেললেন রাব্বী, এবং সেটাকে মনে রাখার মতও করে তুললেন। ব্যাটিংয়ে অনবদ্য ফিফটির পর বাংলাদেশের গলার কাটা হয়ে ওঠা ডুসেনের অসাধারণ ক্যাচ।
তবে তার এই অসাধারণ ম্যাচের কৃতিত্ব তিনে দিচ্ছেন সতীর্থ সাকিব ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবিডি ভিলিয়ার্সকে। ম্যাচের আগের দিন এবিকে কাছে পাওয়া এবং তার কথা শোনাও তাকে সাহায্য করেছেন বলেন জানান ইয়াসির। , ‘আগের দিন আবার এবি ডি ভিলিয়ার্স এসেছিলেন হোটেলে। তিনি কিছু কথা বলেন, যা আসলেই আমার খুব কাজে লেগেছে। আমি আফগানিস্তান সিরিজে ভালো করতে পারিনি, তাই এই ইনিংসটা আমার আত্মবিশ্বাস বাড়াবে’ বলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এছাড়া ব্যাটিংয়ে নামার পর সিনিয়র সতীর্থ সাকিবের পরামর্শও কাজে লেগছে বলে জানান তিনি। ইয়াসির আরো যোগ করেন, , ‘আগের দিন আবার এবি ডি ভিলিয়ার্স এসেছিলেন হোটেলে। তিনি কিছু কথা বলেন, যা আসলেই আমার খুব কাজে লেগেছে। আমি আফগানিস্তান সিরিজে ভালো করতে পারিনি, তাই এই ইনিংসটা আমার আত্মবিশ্বাস বাড়াবে।’
