আফ্রিকা শিবিরে তাসকিনের জোড়া আঘাত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দলীয় ১৮ রানে জানেমান মালানকে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ বানিয়ে প্রথম জুটি থামান শরিফুল ইসলাম। এরপর আরেক ওপেনার কাইল ভেরাইনেকে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন আহমেদ।

ডানহাতি এই পেসারের লেংথ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন ২৫ বলে ২১ রান করা ভেরাইনে। নবম ওভারের প্রথম বলে উইকেট নেয়া তাসকিন চতুর্থ বলে এইডেন মার্করামকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন। তাসকিনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হয়েছেন মার্করাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »