সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে টাইগারদের বড় সংগ্রহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সেঞ্চুরিয়ানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

উক্ত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে, প্রোটিয়াদের সামনে ৩১৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে, টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে, দুই ওপেনারের ব্যাটে চড়ে, উদ্বোধনী জুটিতে উড়ান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম-লিটন দুজন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৯৫ রান।

আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের রানের খাতায়, ৪১ রান জমা করে যান তামিম। অপরদিকে, ক্যারিয়ারের ৫ম অর্ধশতক হাঁকিয়ে দলীয় ১০৪ রানে সাজঘরে ফিরে যান লিটনও। এরপর মুশফিকও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি উইকেটে, ৯ রান করেই মজারাজের দ্বিতীয় শিকার হয়ে লিটন-তামিমদের সঙ্গী হন তিনিও।

এর পরের গল্পটি শুধুমাত্র সাকিব-রাব্বির! ৫ম উইকেট জুটিতে ১১৪ রানের কার্যকরী জুটি গড়েন এই দুই দু’জন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও, ব্যক্তিগত ৭৭ রানে লুঙ্গি এনগিডির শিকার হয়ে  ফিরে যান সাকিব। অন্যদিকে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দিনে রাব্বি ফিরেছেন ৫০ করেই।

শেষদিকে রিয়াদের ২৫, আফিফের ১৭ ও মিরাজের ১৯ রানের কার্যকরী  ইনিংস গুলোর কল্যাণে,নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ৩১৪ রানের লড়াকু পূঁজি দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।

প্রোটিয়াদের হয়ে বল হাতে মহারাজ ও জানসেনের শিকার দু’টো করে উইকেট

ঘরের মাঠে জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে দক্ষিন আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »