নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত এই স্কোয়াডে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া সকল ক্রিকেটাররা।
কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডির মত তারকারা আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না। স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার। তারা হলেন- ড্যারিন ডুপাভিলন, রিয়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস ও খায়া জন্দো।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।
একনজরে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্টারম্যান, কাইল ভেরেইন্নে, লিজাড উইলিয়ামস ও খায়া জন্দো।
