ভারতের সমান গুরুত্ব দিতে চাই বাংলাদেশকেঃ বাভুমা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল বিকাল ৫টায় ১ম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আফ্রিকা সফর। বাংলাদেশকে যে প্রোটিয়ারা মোটেও হালকাভাবে নিচ্ছে না সেটাই আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক টেন্ডা বাভুমা।

‘হ্যাঁ, অবশ্যই। আমরা তাদের হালকাভাবে নেবো না। আমরা যখন মাঠে নামবো তখন নিশ্চিত কোনো প্রত্যাশা নিয়ে মাঠে নামবো না। আমরা জানি আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে যেটা ভারতের সঙ্গে আমরা করেছি’ সংবাদ সম্মেলনে বলেন এই প্রোটিয়া অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের মাটিতে বাংলাদেশের রেকর্ড মোটেও সুখকর কিছু নয়। দক্ষিণ আফ্রিকায় ১৪ ম্যাচ খেলে এখনো কোন জয় পায়নি সাকিব-তামিমরা।ওখানে ভালো করা কতটা কঠিন সেটা সাকিবের এক ম্যাচ জিতলে বড় সাফল্য বলে মন্তব্য করা বুঝিয়ে দেয়।

দক্ষিণ আফ্রিকায় জয় না পেলেও বৈশ্বিক আসরে সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশ। সর্বশেষ ৬ ওয়ানডের ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা।

আফ্রিকার মাটিতে বাংলাদেশের রেকর্ড জঘন্য হলেও তাদের হালকা ভাবে নিতে রাজি নন বাভুমা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সিরিজের সঙ্গে ফলাফল পক্ষে আনার চেষ্টা করবো। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটা মানদণ্ড দাঁড় করা দরকার। প্রতিটি খেলায় আরও ভালো করার জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা নিশ্চিতভাবেই এমনটা ভাবছি না যে বাংলাদেশকে হালকাভাবে নেবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »