নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন শিখর ধাওয়ান। মেগা নিলাম থেকে ৮.২৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্চাব।
এর ফলে পাঞ্জাব কিংসে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে তাকে ওপেনিং করতে দেখা যাবে এই আসরে। তার সঙ্গে ইনিংস শুরু করতে তর সইছে না ধাওয়ানের।
এ প্রসঙ্গে তিনি বলেন,”মায়াঙ্ক এখন অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সে একজন দারুণ মানুষ এবং সে মজারও। তাই পাঞ্জাব কিংসের হয়ে তার সঙ্গে ইনিংস শুরু করা উপভোগ করবো।”
আইপিএলের এবারের আসরে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়েছে পাঞ্জাব। ফলে দলের কম্বিনেশন অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ধাওয়ানের ভাষ্য,”আমাদের দলটি অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে হয়েছে। এটা একটি দলকে অনেক শক্তিশালী করে দেয় এবং আমরা দলের হয়ে আইপিএলে পারফর্ম করতে চাই।”
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা ছিলনা ধাওয়ানের। তবে জানিয়েছেন তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন।
এই ওপেনার বলেন,”আমি আমার মাঠের পারফরম্যান্সের দিকে মনোযোগ দিচ্ছি এবং আমি আমার স্বস্তির কথা ভাবছি। আমি কঠোর পরিশ্রম করছি এবং আমি সব রকমের চেষ্টা করছি যা আমার নিয়ন্ত্রণে রয়েছে।”
