বুমরাহর সঙ্গে জুটি বাধতে তর সইছে না মিলসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে টাইমাল মিলসকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলাম থেকে ১.৫ কোটি রুপিতে দলে টেনেছে আইপিএলের সবচেয়ে সফলতম এই ফ্র্যাঞ্চাইজিটি।

২৯ বছর বয়সী এই পেসার এর মধ্যেই দলটির সঙ্গে যোগ দিয়েছেন। মুম্বাইয়ে তিনি পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন। বাঁহাতি এই পেসার জসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বাধতে মুখিয়ে আছেন।

এ প্রসঙ্গে মিলস বলেন,”আমি আমার নতুন টিমম্যাটদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। অবশ্যই এটা একটি দারুণ ফ্র্যাঞ্চাইজি। বুমরাহর সঙ্গে বিশ্বকাপে অল্প কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল। তাই তার সঙ্গে খেলতে তর সইছে না।”

মিলস আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ অভিজ্ঞ। মিলস জানিয়েছেন তিনি, ওয়াংখেড়েতে কখনও খেলেননি।

সেই শূন্যতা পূরণ করার লক্ষ্য নিয়ে তিনি বলেন,”আমি এর আগে ওয়ানখেড়েতে খেলিনি। ২০১৭ সালের পর এটাই প্রথম আমার। এখানে আসার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে এবং আমি সুযোগ পেতে মুখিয়ে আছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »