শ্রেয়াসের সঙ্গে সেরার লড়াইয়ে নেপাল ও আমিরাতের ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাট হাতে গত মাসে দুর্দান্ত পারফরম্যান্সে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার। ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে ভারতের এই ব্যাটসম্যানের সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরাতের ভৃত্য অরবিন্দ ও নেপালের দিপেন্দ্র সিং আইরি।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে দাপট ভারতের ক্রিকেটারদের। ছয় জনের তিন জন তাদের। মেয়েদের সেরার লড়াইয়ে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার অ্যামিলিয়া কারের সঙ্গে আছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজ ও অলরাউন্ডার দীপ্তি শর্মা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »