চাচার নামে নয়, নিজের নামে বড় হতে চান ইমাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন ইমাম উল হক। পারফরম্যান্সের জোরে জাতীয় দলে সুযোগ পেলেও সমালোচনার মুখে পড়তে হয় বাঁহাতি এই ওপেনারকে। সমালোচনাকদের দাবি, চাচা ইনজামাম উল হকের জোরেই জাতীয় দলে খেলার সুযোগ পান ইমাম।

২০১৬-১৭ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৮৪৮ রান।
এমন পারফরম্যান্সের পরই জাতীয় দলের হয়ে ওয়ানডে অভিষেক হয় ইমামের। নিজের অভিষেক ম্যাচে শ্রীলঙ্কারি বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। তার চাচা ইনজামাম নির্বাচক থাকাকালীন ২০১৮ সালে টেস্টে অভিষেক হয় তার। এরপর বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট দল থেকে জায়গা হারান তিনি। যদিও এবারের ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে আলো ছড়িয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা পান ইমাম। যেখানে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

মানুষের এসব কিছু কানে নেন বলে জানিয়েছেন ইমাম নিজেই। এদিকে চাচা নয় বরং নিজের নামে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

ইমাম বলেন,”প্রত্যেকবার আমি যখন ব্যর্থ হই তখন তারা আমাকে ট্রল করে এবং আমি এটা সমাধান করি। আমি তাদেরকে আমার ব্যাট এবং রান দিয়ে জবাব দেই। আমি আমার নিজের নাম প্রতিষ্ঠিত করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »