নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিবকে নিয়ে দেশের ক্রিকেট উত্তাল কয়েকদিন ধরেই। আফগান সিরিজ শেষে দুবাই যাওয়ার আগে সাকিব বলে গেছেন আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত শারিরীক এবং মানসিক অবস্থায় তিনি নেই। তাই আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয়ত বিরতি নিতে পারেন।
যদিও প্রথমে বিসিবি সভাপতি সহ একাধিক বোর্ড পরিচালক এই বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও তারা যে একপ্রকার অসহায়ই হয়ে সাকিবের কাছে সেটা আজ পরিষ্কার হয়ে গেছে পরোক্ষভাবে। মানসিক অবসাদের কারণে তারা সাকিবকে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় বরং ঘরোয়া ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেটেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আর বিসিবির এই সিদ্ধানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ঘরোয়া ক্রিকেটে ক্লাব মোহামেডান। গতবারের অধিনায়ককে দলে রেখেই আগামী ১৫ই মার্চ থেকে শুরু হওয়া ডিপিএলের জন্য পরিকল্পনা সাজিয়েছিল তারা। হটাত সাকিবকে দেওয়া এই বিশ্রাম নিশ্চিতভাবেই।
কারণ ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যেই আসন্ন ডিপিএলের সুপার লিগ এবং ৮/৯ এপ্রিলের মধ্যে প্রথম লিগ শেষ হয়ে যবে। সবকিছু ঠিক থাকলে ২৫ এপ্রিলের মধ্যে এবারের ডিপিএলের আসর পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সেটা হলে এক ম্যাচের জন্যেও সাকিবকে পাবে না মোহামেডান।
