টি-টোয়েন্টিতে লিটনের উন্নতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময়ের সিরিজগুলো শেষে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর সেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে আছেন লিটন দাস, টেস্ট ওয়ানডের পরে টি৩০ তে করছেন দুর্দান্ত পারফরম্যান্স। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবার টি২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়েছেন লিটন দাস।

সম্প্রতি শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে দুর্দান্ত ছিলেন লিটন দাস। খেলেছেন একটি ম্যাচ জয়ী ইনিংস। বিশ্বকাপের পর টি২০ দল থেকে বাদ পড়া লিটন দলে ফিরেই খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।তারই পুরস্কার হিসেবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৪৯ নাম্বারে উঠে এসেছেন লিটন ।

এছাড়া বাংলাদেশীদের মধ্যে সবার উপরে ২৭-এ রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।

এছাড়াও আইসিসির প্রকাশিত বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৬৩৭ রেটিং নিয়ে দশে রয়েছেন নাসুম। এইবার প্রথম সেরা দশে জায়গা করে নিয়েছেন মাসুম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »