মাসে মাসে বেতন নিবে কিন্তু খেলবে না, ক্ষোভ ঝাড়লেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দেশীয় ক্রিকেট আবারো উত্তাল সাকিব ইস্যুতে। গতকাল দুবাই যাওয়ার আগে বলে গেছেন যে তারা যে মানসিক অবস্থা তাতে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত মাঠে নামা তার পক্ষে অসম্ভব। আর এরপরেই দেশে শুরু হয়েছে সাকিব বিতর্ক।

আজ পুরো বিষয় নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান বিসিবি সবার কাছেই জানতে চেয়েছে কে কোন ফরম্যাটে খেলতে চায়। এবং তার উপর ভিত্তি করেই বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা তৈরি করবে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘চুক্তিতে মাসে মাসে বেতন নিবে আর খেলবে না, এটা কেমন কথা। আমার কাছে (তালিকা) পাঠিয়েছে কে কোন সংস্করণে খেলতে চায়। সেটার ওপর ভিত্তি করেই আমি চুক্তি করবো, কাকে কোন ফরম্যাটে আমরা নিবো।’

প্রত্যেক ক্রিকেটারের আগ্রহ-অনাগ্রহের কথা বিবেচনা করেই বিসিবি তাদের পরিকল্পনা তৈরি করবে বলেও বলে আসছেন পাপন। এমন অনেক খেলোয়াড় নাকি তিন ফরম্যাটেই চুক্তি করতে চায় তবে সেটাও ঠিক করবে বিসিবি থেকে। ‘তিনি আরও বলেন, ‘অনেক খেলোয়াড় আছে, যারা সব ফরম্যাটে খেলতে চায়। কিন্তু তাকে আমরা সব ফরম্যাটে রাখবো কি না এটা কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল, ম্যানেজমেন্ট তারা ঠিক করবে। চাইলেই তো আর হবে না’ বলেন বিসিবি বস।

এর আগে গতকাল সাকিব আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনি তার মানসিক অবস্থা নিয়ে চিন্তিত, এও বলেছেন যে এই মানসিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া অসম্ভব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »