মানসিকভাবে বিপর্যস্ত হলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেনঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে সাকিব বিসিবি সভাপতিকে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পুরোটাতেই খেলবেন।

সাকিবের এমন হঠাৎ সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ হয়েছেন নাজমুল হাসান পাপন। এ ছাড়া সাকিব খেলা উপভোগ করছেন না বলেও মন্তব্য করেছেন। এই বিষয়টিও ভালোভাবে নেননি পাপন। খেলার জন্য প্রেরণা না থাকলে বিসিবিকে সাকিবের জানাতে হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন,”তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলতো খেলবো না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মটিভেশন নাই। এগুলা না থাকলে খেলছো কেন? তো আমাদেরকে বলো। কাউকে না কাউকে বলতে তো হবে। যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই। খেলো না।”

এর আগে সাকিব বিসিবিকে জানিয়েছিলেন আইপিএলে সুযোগ পেলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন। সাকিব কি আইপিএলে সুযোগ পেলে এমন মন্তব্য করতেন, এমন প্রশ্ন রেখেছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন,”বলে খেলবে, এরপর এমন মন্তব্য করবে। এটা তো কোনোভাবে হতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না। ধরেন আইপিএলেও নেয়া হলো। তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »