৩৫ বছর আগের রেকর্ড ভাঙলেন জাদেজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে বেশ প্রভাব দেখাচ্ছে ভারত। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তোলে ম্যান ইন ব্লুরা।

এরপর শনিবার দ্বিতীয়দিন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো তাদের ধসিয়ে দিয়েছে।

শ্রীলঙ্কা দ্বিতীয়দিন শেষে মাত্র ১০৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। তারা ভারতের চেয়ে এখনো ৪৬৬ রানে পিছিয়ে আছে।

ভারতের এ পাহাড় সমান রান তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তিনি অপরাজিত ১৭৫ রান করেছেন।

রবিন্দ্র জাদেজা এই ১৭৫ রান করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। কপিল দেব দীর্ঘ ৩৫ বছর আগে এ রেকর্ডটি গড়েছিলেন।

রেকর্ডটি হলো টেস্ট ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সাত নাম্বার বা তারও পরে খেলতে নেমে সর্বোচ্চ রান করা।

কপিল দেব ১৯৮৬ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সাত নাম্বারে ব্যাট করতে নেমে ১৬৩ রান করেছিলেন।

এই দীর্ঘ সময়ে অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যান কপিল দেবের রেকর্ডটির ধারে কাছেও যেতে পারেননি। কিন্তু শনিবার রবিন্দ্র জাদেজা কপিলের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

তাছাড়া রবিন্দ্র জাদেজা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সাত নাম্বারে খেলতে নেমে টেস্ট ক্রিকেটে ১৫০ বা তার বেশি রান করেছেন। জাদেজার আগে এ রেকর্ডটি ছিল কপিল দেব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »