হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের।

চলতি বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ৩২ রানে হেরেছে বাংলার মেয়েরা।

ডিনোডিনের ইউনিভার্সিটি অফ ওভালে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১ বল বাকী থাকতেই ২০৭ রান তুলতেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান আসে মারজেন কেফের ব্যাট থেকে,  এছাড়া উলবার্ডট (৪১) ও ট্রাইওনের ব্যাট চড়ে আসে ৩৯ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে ফারিয়া তৃষ্ণা নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া জাহানারা আলম ও রিতু মনি, উভয়ের শিকার দুটো করে উইকেট।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শামিমা সুলতানা ও শারমিন আক্তার গড়েন ৬৯ রানের জুটি। শুরুর সেই মোমেন্টাইম ধরে রাখতে পারেনি বাংলার মেয়েরা, দলীয় ৬৯ রানের শামিমার বিদায়ের পরপর আরো ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শেষদিকে রুমানা,রিতু মনি ও নিগার সুলতানা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেনি। ৪৯.৩ ওভারে ১৭৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। যার ফলে ৩২ রানের হার দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »