কোহলি ২০০ টেস্ট খেলবেন, আশা দ্রাবিড়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সেঞ্চুরি করাটা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল বিরাট কোহলির। অথচ গেল দুই বছরের অধিক সময় ধরে তার ব্যাটে সেঞ্চুরি খরা। ব্যাট হাতে সেঞ্চুরির জন্য আরও কতটা সময় অপেক্ষা করতে হবে সেটা বলা মুশকিল। তবে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ম্যাচ হিসেবে সেঞ্চুরি করেছেন কোহলি।

এমন অর্জনের দিনে ম্যাচ শুরুর আগে কোহলির হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্যাপ তুলে দিয়েছেন রাহুল দ্রাবিড়। শুধু একশ নয়, কোহলি ২০০ টেস্ট খেলবেন- ক্যাপ তুলে দেয়ার সময় এমন প্রত্যাশা করেছেন ভারতের প্রধান কোচ।

এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন,”এই অর্জন ওর প্রাপ্য। আশা করি সামনে আরও অনেক কিছু দেখতে পারব আমরা ওর কাছ থেকে। যে জিনিসটা আমরা ড্রেসিংরুমে নিয়মিত বলে থাকি, এই অর্জনকে দ্বিগুণ করো।”

জাতীয় দলের হয়ে ২৬০টি ওয়ানডে, ৯৭টি টি-টোয়েন্টি ও আইপিএলে ২০৭টি ম্যাচ খেলার পাশাপাশি এটাই কোহলির শততম টেস্ট।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,”এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত। আমার স্ত্রী এখানে আছে, আমার ভাইও। সবাই খুব গর্বিত। ক্রিকেট দলের খেলা। সতীর্থদের ছাড়া এটা সম্ভব হতো না অবশ্যই। বিসিসিআইকে ধন্যবাদ। আমরা তিন সংস্করণে অনেক ম্যাচ খেলি, পাশাপাশি আইপিএলে খেলি। তরুণরা চাইলে আমার কাছ থেকে শিখতে পারে, এতো কিছুর পরও ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ সংস্করণে আমি ১০০ ম্যাচ খেলছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »