নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই ইনজুরি মুক্ত হলেন মুশফিকুর রহিম। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট যদি চাই তাইলে এই ম্যাচে খেলতে পারবেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
মুশফিকের ইনজুরি মুক্ত হওয়ার খবর প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়োজিদ উল ইসলাম। দ্বিতীয় ম্যাচের আগের দিন স্পিন ও পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক।
বায়োজিদ বলেন,”মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগায় আমরা ওর হাত এক্স-রে করাই। সেখানে কোনো চিড় ধরেনি। গতকাল তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। তেমন কোনো সমস্যা হয়নি। আজ সকালে সে ব্যাটিংও করেছে। স্পিন বোলিংয়ে করেছে, পেস বোলিংয়ের বিপক্ষেও করেছে। এখন সে বিপদমুক্ত। আগামী ম্যাচের সে একাদশে খেলার মতো ফিট।”
