কোহলির শততম টেস্টে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সময়েরা সেরা ব্যাটসম্যান ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। ১২তম ভারতীয় হিসেবে ১০০তম টেস্ট খেলছেন বিরাট।

ভারতের এই ব্যাটসম্যানের শততম টেস্ট খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মুশি লিখেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভকামনা।’

পৃথিবীতে ৭১ তম ব্যাটসম্যান হিসেবে বিরাটের শত টেস্ট খেলার মধ্যে তার বিপক্ষে ৪ টেস্টে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মুশফিক। এই ৪ টেস্টে মুশি করেছেন ৩৩৩ রান যেখানে একটি সেঞ্চুরিও ছিল। বিপরীতে দুই সেঞ্চুরিতে মুশির বিপক্ষে কোহলি করেছেন ৩৯২ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »