নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাতের আংগুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
গতকাল নেটে ব্যাটিং করার সময় এই চোট পান তিনি। এক্সেরে তে কোন চিড় ধরা না পড়লেও আংগুলে এখনো পর্যাপ্ত ব্যাথা থাকায় প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। তাকে পর্যবেক্ষণে রেখছেন চিকিৎসকরা। শনিবার ২য় ম্যাচে খেলতে পারবেন কিনা সেটার বিষয়ে ম্যাচের আগ পর্যন্ত সময় নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
এদিকে মুশির জায়গায় দেখা যেতে গত রাতে ডাক পাওয়া উইকেট কিপার নুরুল হাসান সোহানকে। অন্যদিকে বিপিএল দিয়ে লাইমলাইটে আসা ওপেনার মুনিম শাহরিয়ার এবং আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসিরের খুব ভালো সম্ভাবনা রয়েছে টি-টোয়েন্টি অভিষেকের।
