নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২৩ সাল থেকেই নারীদের জন্য পিএসএলের আদলে একটি টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির চেয়ারম্যান হওয়ার পর নারীদের যে পিএসএল আয়োজনের কথা বলেছিলেন সেটি অবশেষে আলোর মুখ দেখতে চলেছে।
এর ভারতে বিসিসিআই সফলতার সাথে বেশ কয়েকবার নারীদের জন্য উইমেন ক্রিকেট চ্যালেঞ্জ আয়োজনের পর মেয়েদের আইপিএল আয়োজন করতে চলেছে। পিসিবিও ঠিক একই ভাবেই এগোতে চলেছে নারীদের পিএসএল নিয়ে।
পিসিবির নারী ক্রিকেটের প্রধাণ তানিয়া মালিক নিশ্চিত করেছেন যে আগামী বছরের নারী ক্রিকেটারদের পিএসএল পিসিবির সূচীতের রাখা হবে। যদিও এই বছরেও তাদের পরিকল্পনা ছিল নারী পিএসএলের কিন্তু সূচীতে ফাকা না থাকায় সেটা আর সম্ভব হয়নি।
