অ্যাগারের স্ত্রীকে হত্যার হুমকি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান না যেতে নিষেধ!
পাকিস্তান সফর করতে যাওয়ার কারণে অজি স্পিনার অ্যাস্টন অ্যাগারের স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অ্যাগারের স্ত্রী মেডলিনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার কর পাঠানো এক বার্তায় এই হুমকি দেওয়া হয়।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি হেরাল্ড এবং নিউ এজ বরাত দিয়ে জানা যায় যে, ঐ বার্তায় অ্যাগারকে পাকিস্তান যেতে নিষেধ করা হয়েছ। তার স্ত্রীকে পাঠানো ঐ বার্তায় মূলত অ্যাগারই মূল লক্ষ্য ছিলেন।
বার্তায় পাওয়ার সাথে সাথেই সেটি সিএ এবং পিসিবিকে জানানো হয়েছিল। এরপর সিএ এই বিষয়ে তদন্ত করার পর জানায় যে, এই হত্যার হুমকিটি একটি ফেইক ইনস্টাগ্রাম থেকে পাঠানো হয়েছে এবং যিনি বার্তাটি পাঠিয়েছেন ধারণা করা হচ্ছে তিনি একজন ভারতীয়।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে
টেস্ট দিয়ে শুরু হবে এই ঐতিহাসিক সিরিজের। এই সফরে অজিরা ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে স্বাগতিকদের বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »