নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ২০২২ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। বায়োবাবলের ক্লান্তি থেকে নিজেকে দূরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এবারের আইপিএলের মেগা নিলাম থেকে ভিত্তি মূল্য ২.০০ কোটিতে রয়কে দলে ভেড়ায় আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্স। গত সপ্তাহেই টাইটান ফ্রাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই ইংলিশ ওপেনার। তবে রয়ের বদলির বিষয়ে এখনো কিছু জানায়নি ফ্রাঞ্চাইজিটি।
রয় যদি আইপিএলে অংশ নিতেন তাইলে তাকে আইপিএলের পুরোটা সময় পরিবার থেকে বায়োবাবলে কাটাতে হতো। গত জানুয়ারিতেই ২য় সন্তানের বাবা হওয়া এই ওপেনারের জন্য অনেক কষ্টের হত বলেই জানিয়েছেন তিনি।
এর আগে পিএসএলেও বায়োবাবলে থেকে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ ম্যাচ খেলেই ৫০.৫০ গড়ে রান করেছেন ৩০৩।
রয় এবারই প্রথম নয় এর আগেও দল পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলেন আইপিএল থেকে। ২০২০ আইপিএলে দিল্লী তাকে ১.৫ কোটিতে দলে ভেড়ালেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন তিনি।
