নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাচ্ছেন না আফগান স্পিনার রশিদ খান। গতকাল হটাত করেই পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন এই লেগি।
তবে রশিদ খান নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি পিএসএল ফাইনাল নয় জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষেই খেলবেন।
গতকাল ৪.৪১ মিনিটে নিজের একাউন্টে করা টুইটে রশিদ লিখেন, “এটা খুবই ভালো হতো যদি লাহোর কালান্দার্সের অংশ হতে পারতাম এবং ছেলেদের সাথে পিএসএল ফাইনাল খেলতে পারতাম। আমি এটা করতে পারছি না জাতীয় দায়িত্বের জন্য যেটা আমার কাছে প্রথম অগ্রাধিকার।”
রশিদ খান তার পিএসএলের দল লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং দলকে শুভকামনা জানিয়েছেন।
এদিকে বিসিবির একাধিক সূত্রও নিশ্চিত করেছেন যে, রশিদ খান বাংলাদেশ ছাড়ছেন না এবং স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচেও খেলবেন তিনি।
