রান খরা ছিল না, ফরম্যাটটা ভিন্ন ছিলঃ লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অল্প সময়েই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা হয়ে গেছে লিটন কুমার দাসের। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রান না পাওয়াই সমালোচনা শুনেছেন। এরপর ফরম্যাট বদলে টেস্টের পর ওয়ানডেতেও তার মুগ্ধকর ব্যাটিং দেখা গেল।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা পেয়েছেন লিটন। তার ঝলমলে ইনিংসের ভর করে বাংলাদেশ জিতেছে ৮৮ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নেওয়ার সময় রান খরা কাটিয়ে ওঠার প্রসঙ্গে লিটনের কণ্ঠে ভিন্ন সুর।

তিনি বলেন,”না, রানের খরা ছিল না। ফরম্যাটটা ভিন্ন ছিল। কিছু দিন আগে নিউজিল্যান্ডে খেলে এসেছি, ব্যাটে রান এসেছে। অনেক দিন পর ওয়ানডে ফরম্যাটে খেলছি তো। ফরম্যাটের ভিন্নতার কারণে জিনিসটা এমন মনে হচ্ছে।”

উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে ৪৭তম ওভার পর্যন্ত ক্রিজে পা মাড়ানো চাট্টিখানি কথা নয়। লিটন জানালেন তার এমন ব্যাটিংয়ের রহস্য।

তার ভাষায়,”উপভোগ তো অবশ্যই করেছি। আমার লক্ষ্য ছিল টপ অর্ডার ব্যাটার হিসেবে অন্তত ৩৫ ওভার পর্যন্ত খেলা। যদি ততটুক খেলতে পারি তাহলে ৮০ রানের বেশি হয়ে যাবে। চেষ্টা করেছি ইনিংস যতটা সম্ভব বড় করার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »