নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে চীনের আলোচিত অ্যাপ টিকটক। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই ছোট ভিডিও অ্যাপ এর আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাথে যুক্ত হয়েছিল।
তবে টিকটক নতুন করে আলোচনায় এসেছে বহুল আলোচিত পাকিস্তান-অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়ে।
মাঠে গড়ানোর আগেই এই সিরিজ পাচ্ছে ‘ঐতিহাসিক’ তকমা। পাকিস্তানে এই প্রথম কোনো ডিজিটাল বিনোদন প্লাটফর্ম কোনো সিরিজের টাইটেল স্পন্সর হল।
পিসিবির প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন বলেন,”পিএসএলের মাধ্যমে টিকটকের সাথে ইতোমধ্যে আমাদের সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। সেই সম্পর্ক আমরা আরও দৃঢ় করছি এমন এক সিরিজে তাদের টাইটেল স্পন্সর হিসেবে বেছে নিয়ে, যা সম্ভবত বছরের সেরা সিরিজ হচ্ছে।”
