আফগানদের উড়িয়ে সুপার লিগের শীর্ষে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, সফরকারী আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে, এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের কাছে সফরকারীরা হেরেছে ৮৮ রানের বিশাল ব্যবধানে।যার ফলে এই মুহুর্তে, সুপার লিগের শীর্ষস্থানে উঠে এসেছে টাইগাররা।

 

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বেলা এগারোটায় আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। উক্ত ম্যাচে টসে জিতে, আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান তামিম ইকবাল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে, উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করতেই অধিনায়ক তামিমের উইকেট হারায় দল।
প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচেও হাসেনি তামিমের ব্যাট! ২৪ বলে, ২ বাউন্ডারিতে, ১২ রান করে গত ম্যাচের মতোই এলবি-ডব্লুতে কাঁটা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম।

তামিমের বিদায়ের পর,তিনে ব্যাট করতে আসা সাকিবকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার লিটন কুমার দাশ। ৩৬ বলে ২ বাউন্ডারির সাহায্যে ২০ রান করে রশিদ খানের গুগলিতে পরাস্ত হয়ে সাকিব যখন ফিরে যান, বাংলাদেশের স্কোরবোর্ডে তখন রান ১৫ ওভার শেষে ৮৩।

এর পরের গল্পটা শুধুমাত্র লিটন-মুশফিকের!
আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন এই দুই ব্যাটার। চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়ে, এই দুজনের ২০২ রানের দুর্দান্ত জুটি বদলে দিয়েছে ম্যাচের রঙ। ব্যাট হাতে নান্দনিক সব শটস খেলে, লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম শতক। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রানের দারুণ ইনিংস আসে লিটনের ব্যাট থেকে।

লিটনের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন আরেক ব্যাটার মুশফিকুর রহিমও! মাত্র ১৪ রানের জন্য শতক বঞ্চিত মুশির ব্যাট চড়ে এসেছে ৮৬ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস।

২০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের বিধ গড়ে দিয়ে, পরপর লিটন-মুশফিক বিদায় নিলেও, শেষদিকে আফিফ-রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে, তিন’শো ফেরোয় টাইগাররা।

ফলে, আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩০৬।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে, ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই টপ-অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে দলটি। ৫ম উইকেট জুটিতে শুরুর সেই বিপর্যয় কাটিয়ে উঠে ৮৯ রানের জুটি গড়েন রহমত শাহ ও নাজিবুল্লাহর জাদরান। দু’জনই তুলে নেন অর্ধশতক।

এরপর তাসকিনের জোড়া আঘাতে আবারো ম্যাচে ফিরে বাংলাদেশ।

ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে, রহমত শাহকে (৫২) ক্লিন বোল্ড করে, টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন তাসকিন। তার কিছুক্ষণ পর ভয়ঙ্কর হয়ে উঠার আগেই নাজিবুল্লাহ (৫৪) জাদরানকে মুশফিকের গ্লাভসবন্দী করে, ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে আনেন তাসকিন।

শেষদিকে নবী ৩২ ও রশিদ খান ২৯ রান করে লড়াই চালিয়ে গেলেও হার এড়াতে পারেনি সফরকারীরা।

যার ফলে, ইনিংসের ২৯ বল বাকী থাকতেই ২১৮ তুলতেই গুটিয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন ও সাকিবের শিকার দুটো করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »