হুমকি হয়ে উঠা নাজিবুল্লাহ-রহমত জুটিতে তাসকিনের আঘাত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তানের বিপক্ষে চলতি ম্যাচে হুমকি হয়ে উঠা নাজিবুল্লাহ জাদরান ও রহমত শাহের জুটিতে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। অর্ধশতক তুলে নেওয়া রহমত শাহকে ভয়ঙ্কর হওয়ার আগেই উইকেট উড়িয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি।

সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়েছিল সফরকারীরা। ৫ম উইকেট জুটিতে দলের সেই বিপর্যয় সামাল দিয়ে, লড়াকু জুটি গড়ে টাইগারদের জন্য হুমকী হয়ে উঠেছিলেন রহমত-নাজিবুল্লাহ জুটি।

দু’জনই অর্ধশতক তুলে নিয়ে চোখ রাঙ্গানী দিচ্ছিলেন টাইগার শিবিরে। ইনিংসের ২৪তম ওভারে রহমত শাহকে (৫২), ক্লিন বোল্ড করে ৮৯ রানের এই জুটি ভাঙ্গেন তাসকিন। তার কিছুক্ষণ পর নাজিবুল্লাহ জাদরানকে মুশফিকের গ্লাভসবন্দী করে ফিরিয়ে টাইগার শিবিরে আবারো স্বস্তি ফিরিয়ে নিয়ে এসেছেন এই স্প্রিডস্টার।

হুমকী হয়ে উঠা এই দুই আফগান ব্যাটারকে প্যাভিলিয়নের টিকেট কেটে দিয়ে দলকে আবারো ম্যাচে ফিরিয়েছেন তাসকিন।

সর্বশেষ: এই প্রতিবেদন লেখার সময় অনুযায়ী ২৯ ওভার শেষে, ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে সফরকারীরা। সিরিজে সমতায় ফিরতে আফগানদের আরো প্রয়োজন ১৬৭ রান।
অন্যদিকে আজকের ম্যাচ জিতে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের দারুণ সুযোগ তামিম বাহিনীর সামনেও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »