লিটন-মুশির ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, আজ (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে, টসে জিতে আগে ব্যাট করে, ওপেনার লিটন কুমার দাশের শতক ও ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে, ৩০৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে, উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করতেই অধিনায়ক তামিমের উইকেট হারায় দল। প্রথম ম্যাচের মতো, আজকের ম্যাচেও হাসেনি তামিমের ব্যাট। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেই গত ম্যাচের মতোই এলবি-ডব্লুতে কাঁটা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম। তামিমের বিদায়ের পর, তিনে ব্যাট করতে আসা সাকিবকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার লিটন। ৩৬ বলে ২ বাউন্ডারির সাহায্যে, ২০ রান করে রশিদ খানের গুগলিতে পরাস্ত হয়ে সাকিব যখন ফিরে যান, বাংলাদেশের স্কোরবোর্ডে তখন রান ১৫ ওভার শেষে ৮৩।

এর পরের গল্পটা শুধুমাত্র লিটন-মুশফিকের!
আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন এই দুই ব্যাটার। এই দুজনের ২০২ রানের জুটি বদলে দিয়েছে ম্যাচের রঙ। লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম শতক। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রানের প্রশংসনীয় ইনিংস এসে লিটনের ব্যাট থেকে। লিটনের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন আরেক ব্যাটার মুশফিকুর রহিমও! মাত্র ১৪ রানের জন্য শতক বঞ্চিত মুশির ব্যাট চড়ে এসেছে ৮৬ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস।

২০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের বিধ গড়ে দিয়ে, পরপর লিটন-মুশফিক বিদায় নিলেও, শেষদিকে আফিফ-রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে, তিন’শো ফেরোয় টাইগাররা।।

নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩০৬।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে, ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নামবে সফরকারীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »