নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লিটন-মুশফিকের ২০২ রানের দুর্দান্ত জুটির উপর ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ।
এই দুজনের সাবলীল ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছিল জোড়া শতকের দেখা পাবে বাংলাদেশ। কিন্তু শেষ অব্দি, লিটনের ব্যাট থেকে কাঙ্ক্ষিত সেই শতক আসলেও, ১৪ রানের আক্ষেপে পুড়তে হয়েছে মুশফিককে। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে, ব্যক্তিগত ৮৬ রানে ফরিদ আহম্মেদের বলে ফজলহক ফারুকীর হাতে ক্যাচ দিয়ে স্বপ্নভঙ্গ হয় তার।
মুশফিকের আক্ষেপের দিনে, আফগান বোলারদের তুলোধুনো করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫ম শতকের দেখা পেয়েছেন লিটন। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রানের দারুণ ইনিংস খেলেছেন লিটন।
লিটন-মুশির ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
