চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৪৫ রানে নেই ৬ উইকেট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তানের বিপক্ষে চলতি ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, এখন অব্দি মাত্র ৪৫ রান তুলতেই প্রথম সারীর ৬ ব্যাটসম্যান হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের সর্বশেষ অবস্থা অনুযায়ী ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান। জয় থেকে এখনো পিছিয়ে ১৭১ রানের পাহাড়সম দূরত্বে।

ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে প্যাভিলিয়নে ফিরে গেছেন যারা:
১.লিটন কুমার দাস (১ রান)
২.তামিম ইকবাল (৮ রান)
৩.ইয়াসির রাব্বি (০ রান)
৪.মুশফিকুর রহিম (৩)
৫. সাকিব আল হাসান ( ১০)

৬.মাহমুদউল্লাহ রিয়াদ (৮ রান)

আফগানিস্তানের হয়ে বল হাতে ফজলহক ফারুকীর শিকার এখন অব্দি ৪ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকেট। এছাড়া মুজিবর রহমান ও রশিদ খানের শিকার একটি করে উইকেট। 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »