পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে নেই ওয়ার্নার-কামিন্সরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে টেস্ট সিরিজে খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সকে।

বিয়ের কারণে এই সিরিজে ছুটি পেয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে শ্রীলঙ্কা সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে এই সিরিজে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »