পাকিস্তান সিরিজে ভেট্টরিকে চায় অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানে এই সফরে যাচ্ছেন না ২০১৬ সাল থেকে অজিদের সহকারী কোচ হিসেবে কাজ করা শ্রীধরন শ্রীরাম। যিনি নাথান লায়নদের স্পিন পরামর্শকের দায়িত্বও পালন করে আসছেন।

এ কারণে পাকিস্তান সফরের জন্য ড্যানিয়েল ভেটরির সঙ্গে আলোচনা করছেন সিএ’র কর্তারা। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ডের এক মূখপাত্র। তবে সময় স্বল্পতার জন্য চুক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটা হলে প্রায় এক দশক পর বিশেষজ্ঞ স্পিন কোচ ছাড়া উপমহাদেশে সফর করবে অস্ট্রেলিয়া।

এবারই প্রথম নয়, এর আগেও ভেটরিকে চেয়েছিল অস্ট্রেলিয়া। দ্য হান্ড্রেড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভেটরি। এ ছাড়া ২০১৯-২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামি ৩ মার্চ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »