পিএসএলে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন ফকনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেয়াই অভিযোগ করেছিলেন জেমস ফকনার। তবে এমন গুরুতর অভিযোগ অস্বীকার করে পাকিস্তান সুপার লিগ থেকে তাকে আজীবন নিষিদ্ধ করেছে কতৃপক্ষ।

এর আগে হুট করেই পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন ফকনার। এরপর তিনি টুইটে অভিযোগ তোলেন পিসিবি তার চুক্তি অনুযায়ী তার পারিশ্রমিক দিচ্ছে না। যদিও পাল্টা টুইট করে পিসিবি জানায় ফকনারের এই দাবি মিথ্যে। এবার তার বিরুদ্ধে গুরুতর শাস্তির ঘোষণা দিল পিসিবি।

ফকনার টুইটারে লিখেন,”পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। দুর্ভাগ্যবশত চুক্তি অনুযায়ী পিসিবি আমাকে সম্মানী না দেয়ায়, পরের দুই ম্যাচ এবং পিএসএল থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। এখানে পুরো সময় ধরে তারা (পিসিবি) আমার সঙ্গে মিথ্যা বলে চলেছে।”

তিনি টুইটারে আরও লিখেন,”ছেড়ে যাওয়াটা কষ্টকর। এখানে দারুণ কিছু প্রতিভাবান তরুণ আছে এবং দর্শকরাও খুবই ভালো, আমি চেয়েছিলাম পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক কিন্তু পিসিবি এবং পিএসএল থেকে আমি অপমানিত হয়েছি।”

ফকনারের এমন টুইটের ঘন্টাখানেক পর পাল্টা এক টুইট করেছে পিসিবি। যেখানে বলা হয়েছে তার এমন অভিযোগ মিথ্যা এবং বিভ্রান্তিকর। পিসিবি জানায়, শীঘ্রই তারা এ ঘটনার বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি দিবে।

পিসিবি টুইট করে লিখেছে,”পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দুঃখের সঙ্গে জেমস ফকনারের মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগ আমলে নিয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »