নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল জাকজমকপূর্ন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএলের এবারের আসরের।ফাইনালে বরিশালকে ১ রানের ব্যবধানে হারিয়ে তৃতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছে নাফিসা কামালের কুমিল্লা । জানা যায়, ফাইনাল ম্যাচের দিন রোজা রেখেছিলেন নাফিসা কামাল।
বিপিএলে এটি কুমিল্লার তৃতীয় শিরোপা। হাই ভোল্টেজ ফাইনালে কুমিল্লা মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশালের। ফাইনালের আগে তিন দেখায় দুইবারই কুমিল্লা হেরেছে বরিশালের কাছে। নাফিসা তাই বেশ দুশ্চিন্তায় ছিলেন। এজন্য ফাইনালের দিন রোজা রেখেছিলেন।শিরোপা জয়ের পর টিম বাসে থাকাকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করা হয়। সেখানে দলের মিডিয়া ম্যানেজার খান নয়ন জানান, ফাইনালের দিন রোজা ছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নাফিসা।
নয়ন বলেন, ‘আপনারা নাফিসা কামালকে খুব ক্লান্ত দেখছেন। কারণ উনি সারাদিন রোজা পালন করেছেন। টেনশনে… না বলে পারলাম না। উনার দোয়া আল্লাহপাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শোকরিয়া।’
কত কয়েকদিন নাফিসা কামালের ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারলে একই ধরলের পোস্ট দেখা গেছে, যেখানে লেখা- ‘আলহামদুলিল্লাহ’। দলের জয়ে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোনো পোস্ট দেননি নাফিসা। তার দল শেষপর্যন্ত ঘরে তুলেছে বিপিএলের অষ্টম আসরের শিরোপা।
