নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি পিএসএলে টানা আট ম্যাচ হেরেছে বাবর আজমের করাচি কিংস। দলের এমন ব্যর্থতার সময়ে বাবরকে দোষারোপ না করলেও উল্টো ধোনি, পন্টিংকে টেনে এনে বাংলাদেশকে খোঁচা মারলেন দেশটির সাবেক ক্রিকেটার সালমান বাট।
চলমান পিএসএলে একটি ম্যাচও জিততে পারেনি করাচি কিংস। যদিও দলটির অধিনায়ক আবার পাকিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া বাবর। তবে করাচি ও বাবরের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে টেনে এনে খোঁচা মারলেন সালমান বাট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাট জানান- ধোনি কিংবা পন্টিংয়ের মতো কিংবদন্তীদের বাংলাদেশের কোচ করা হলেও তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে না।
তিনি বলেন,”আমি তা বলব না (বাবর অধিনায়ক হিসেবে খারাপ)। পাকিস্তানের অধিনায়কও তিনি। এখন আপনি যদি এমএস ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তাঁরাও বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয় তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে।”
তিনি আরও যোগ করেন,”ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে সঠিক ভারসাম্য না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন না। তেমনি-ই বাবর টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই খেলোয়াড়দের পেয়েছে। যে কারণে দলের মধ্যে কোনো বিশেষত্ব নেই। তাই আপনি যত শক্তিশালী পরিকল্পনাকারীই হন না কেন, সাফল্য সম্ভব নয়।”
