আইপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন ক্যাটিচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের পরই হঠাৎ করে দল ছাড়লেন সাইমন ক্যাটিচ। সানরাইজার্স হায়দরাবাদের সহকারি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার জনপ্রিয় গণমাধ্যম ‘দ্যা অস্ট্রেলিয়ান’ জানিয়েছে এমনটাই।

মূলত মতের অমিল হওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটিচ। হায়দরাবাদের সঙ্গে মেগা নিলাম নিয়ে যেসব পরিকল্পনা করেছিলেন ক্যাটিচ, সেটির কিছুই করেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার কারণে মূল আসর শুরুর মাসখানেক আগে সরে গেলেন ক্যাটিচ।

সানরাইজার্স হায়দরাবাদের বিতর্ক লেগেই আছে। গেল মৌসুমের মাঝপথে শিরোপাজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আসরের শেষদিকে ওয়ার্নারকে বেঞ্চে বসিয়ে রাখে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »