নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দুই সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। আফগানিস্তান সিরিজ এবং পরবর্তীত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিনি কোচিং প্যানেলে যুক্ত থাকবেন।
খেলা ছাড়ার পর রাজিন পুরোদমে কোচিং নিয়ে ব্যস্ত এখন। ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। একই সঙ্গে ক্রিকেটারদের সাথে রয়েছে তার ভালো বোঝাপড়া।
যে কারণে রাজিনকে আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে। বিষয়টি নিউজক্রিকেটকে নিশ্চিত করেছেন রাজিন নিজেই।
১৮ ফেব্রুয়ারি বিপিএল শেষে শুরু হবে আফগানিস্তান সিরিজের ব্যস্ত সময়। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি করোনা পরীক্ষা করে ঐইদিনই জাতীয় দলের সাথে যোগ দেবেন রাজিন।
