কোচের ভূমিকায় ফিরছেন পেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

মাসখানেক আগে সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইন । আবারো ক্রিকেট ফিরছেন পেইন, তবে এবার আর ক্রিকেটারের ভূমিকায় না, কোচের ভূমিকায় আবারো ক্রিকেট মাঠে ফিরছেন টিম পেইন । তাসমানিয়া টাইগার্স এর কোচের দায়িত্ব পেয়েছেন পেইন।

২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে পাঠানো কুরুচিপূর্ণ বার্তা মিডিয়ায় এলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি। সেই সাথে সাময়িক সময়ের জন্য অবসরের সিদ্ধান্ত নেন তিনি।পেইন এমন সিদ্ধান্ত দেয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্বের ভার পড়েছে দলটির ফাস্ট বোলার প্যাট কামিন্সের ওপর। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ ।এর আগে ২০১৮ সালে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনার পর টেস্ট অধিনায়কত্ব পান পেইন।

অবসরে যাওয়ার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর আবারও ক্রিকেটে ফিরছেন পেইন। তাসমানিয়া টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অন্তবর্তীকালীন কোচ আলী ডি উইন্টার।

যদিও কোচিংয়ে কোন দায়িত্ব দেয়া হচ্ছে সেটা নিশ্চিত করেননি তিনি। এদিকে কদিন তাসমানিয়ার ক্রিকেট অব ডিরেক্টরের দায়িত্ব ছেড়েছেন অ্যাডাম গ্রিফিথ। তাসমানিয়ার সঙ্গে কাজ করার পাশাপাশি হোবার্ট হারিকেন্সের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। ধারণা করা হচ্ছে, গ্রিফিথের জায়গায় আসতে পারেন পেইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »