ওয়ালটন-লুইসের ব্যাটিংয়ে বড় সংগ্রহ চট্টগ্রামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে আজ (সোমবার) দিনের প্রথম খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

উক্ত ম্যাচে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে, ক্যারিবিয়ান ব্যাটসম্যান চেড্রিক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে, খুলনা টাইগার্সকে ১৯০ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে
দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথম এলিমিনেটর ম্যাচে, দিনের প্রথম খেলায় টসে জিতে প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। টসে হেরে দলের প্রাণভোমরা উইল জ্যাকসকে ছাড়াই ব্যাট করতে নামে চট্টগ্রাম। আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটসম্যান চেড্রিক ওয়ালটনের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

এক ওয়ালটনের কাছে অসহায় আত্মসমর্পণ করে খুলনার বোলাররা। মাত্র ৪৪ বল মোকাবেলায় ৭ চার ও ৭ ছক্কায় ২০২.২৭ স্ট্রাইক রেটে ৮৯* রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ালটন। এছাড়া কেনার লুইসের ৩৯ ও মেহেদী হাসান মিরাজের ৩৬ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে চট্টগ্রাম।

বল হাতে খুলনার হয়ে খালেদ আহম্মেদের শিকার সর্বোচ্চ ২ উইকেট। এছাড়া নাবিল সামাদ রুয়েল মিয়া ও শেখ মাহাদির শিকার একটি করে উইকেট।

প্রথম এলিমিনেটর ম্যাচে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে খুলনা টাইগার্স।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »