টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ২৯তম ম্যাচে, আজ (শনিবার) দিনের প্রথম খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্স।

উক্ত ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সিলেট সানরাইজার্সের জন্য এই ম্যাচটি শুধুমাত্র নিয়মরক্ষার। আসরে প্রথম ৯ ম্যাচের ৮টিতেই হেরে অনেক আগেই বিদায় ঘন্টা বেজেছে সিলেটের। অন্যদিকে চট্টগ্রামের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপর নির্ভর করছে বন্দরনগরীর দলটির কোয়ালিফাইং ভাগ্য। আজকের ম্যাচে জয় পেলে তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে চট্টগ্রাম। অন্যদিকে ম্যাচ হেরে গেলে, চট্টগ্রামকে তাকিয়ে থাকতে হবে, খুলনা-কুমিল্লা ম্যাচে খুলনার বড় ব্যবধানে হারের জন্য।

দু’দলের চুড়ান্ত একাদশঃ

সিলেট সানরাইজার্স:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »