নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। যযে কারণে তারই স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স।
এর আগে গত ডিসেম্বরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বাংলাদেশে আসছেন সিডন্স। যদিও সেই সময় তার কাজের ক্ষেত্র নির্ধারণ করেনি বিসিবি। দৈনিক প্রথম আলোকে পাপন জানিয়েছেন সিডন্সই ব্যাটিং কোচ হচ্ছে বাংলাদেশ দলের। অনেক সিনিয়র ক্রিকেটার ও বোর্ড পরিচালকরা তার ব্যাপারে সুপারিশ করেছেন।
এ প্রসঙ্গে পাপন বলেন,”জেমি সিডন্সই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হবেন। আমাদের সিনিয়র ক্রিকেটাররা এবং অনেক পরিচালকও বলেছেন সিডন্স ভালো কোচ। সেজন্যই তাকে আনা।”
নিজের নড়বড়ে অবস্থার কারণে দায়িত্ব থেকেই অব্যাহতি নিয়েছেন প্রিন্স। যদিও বিসিবি সভাপতি জানিয়েছেন তাকে অন্যভাবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল তাদের।
পাপন বলেন,”সিডন্স আসার পর হয়তো তিনি ভেবেছেন, আমরা অন্য কিছু ভাবছি। তবে তিনি থাকতে পারতেন। আমরা তাকে অন্যভাবে কাজে লাগাতে পারতাম।”
এদিকে ওটিস গিবসন ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। পাপন মনে করেন তার বিদায়ের কারণেই বাংলাদেশের বড় ক্ষতি হয়েছে।
তিনি বলেন,”পেস বোলিং কোচ হিসেবে আমরা এমন কাউকে খুঁজছি, যার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তার আগ পর্যন্ত চম্পাকাও কাজ করতে পারেন। প্রিন্স নয় আমাদের বড় ক্ষতিটা হয়েছে গিবসন চলে যাওয়ায়। পেসাররা সবাই বলেছে তার কাছ থেকে ওরা অনেক কিছু শিখেছে।”
