জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্ত বোপারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে এবার সিলেট সংরইজার্সের হয়ে খেলছেন রাবি বোপারা, সম্প্রতি পেয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্বও। অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই বল টেম্পারিং কান্ড ঘটান এই ইংলিশ ক্রিকেটার । বল টেম্পারিং এর দায়ে প্রথমে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে সিলেট ফ্র্যাঞ্চাইজির আপিলের ফলে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়েই নিষেধাজ্ঞা মওকুফ করা হয় তার ।

গত ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক সিলেট সানরাইজার্সের। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে এদিন অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় রবি বোপারার কাঁধে। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইংলিশ এই অলরাউন্ডার করে বসেন বল টেম্পারিং।খুলনার ইনিংসের নবম ওভারে বল টেম্পারিং করেন বোপারা। বিষয়টি আম্পায়ারের দৃষ্টিগোচর হয়। এরপর তৎক্ষণাৎ সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি দেবব্রত পাল বোপারাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করলে বোপারার শাস্তি কমানো হয়েছে। বোপারাকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা গুনতে হবে। সেই সাথে তার নামের পাশে বসানো হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

বিসিবি জানিয়েছে, বল বিকৃতি বা বিকৃতির চেষ্টা বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ নবর ধারা ভঙ্গ করে। ম্যাচ রেফারির আরোপিত শাস্তির বিরুদ্ধে আপিল করে নিষেধাজ্ঞা থেকে বাঁচলেও জরিমানা ও ডিমেরিট পয়েন্ট থেকে আর বাঁচার সুযোগ নেই বোপারার। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে বোপারাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »